গৃহবধু বীনা’র খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন
সারাদেশ

গৃহবধু বীনা’র খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : বড়াইগ্রামের চৌমুহন গ্রামের গৃহবধু বিনা খাতুনের (১৮) খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

সোমবার (১২ সেপ্টেম্বর) জোনাইল পাগলা বাজারে রাজাপুর-জোনাইল সড়কের পাশে মানববন্ধন কালে ইউপি সদস্য ইমরান হোসেন কালু, নিহতের শোকাহত পিতা বেলাল হোসেন, মা নাজমা বেগম, ভাই মেহেদী হাসান, সমাজসেবক দুলাল প্রামাণিক ও শামীম আহমেদ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর বীনাকে তার স্বামী মাসুম তার স্বজনদের সহযোগিতায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে কৌশলে এটি আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করে। কিন্তু বীনা যে আত্নহত্যা করেনি, তা পরিষ্কার। তার সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। নিহতের ভাই মেহেদী হাসান কান্নাজড়িত কন্ঠে জানান, আমার পিতা থানায় গিয়ে হত্যা মামলা দিলেও তারা তা না নিয়ে নিজেরা ইচ্ছামত অভিযোগ লিখে তাতে জোর করে স্বাক্ষর নিয়েছেন।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

এ অবস্থায় আমার বোনের খুনিদের উপযুক্ত বিচার নিয়ে আমরা শঙ্কিত। তাই বাধ্য হয়ে পুনরায় কোর্টে হত্যা মামলা দায়ের করেছি।

তিনি অধিকতর তদন্ত করে অবিলম্বে বীনার খুনিদের সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন : আকবর দ্য গ্রেট: বিদায়ী শ্রদ্ধার্ঘ্য

জোর করে স্বাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় আত্নহত্যার প্ররোচণার অভিযোগে মামলা হয়েছে। নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদালতের মামলার বিষয়ে এখনও কিছু জানি না। ময়নাতদন্ত প্রতিবেদনে যদি হত্যার প্রমাণ মেলে তাহলে এটি হত্যা মামলায় রুপান্তরিত হবে বলে তিনি জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা