নোয়াখালীতে প্রতিবাদ সভায় মানুষের ঢল
সারাদেশ
প্রধানমন্ত্রীকে কটূক্তি

নোয়াখালীতে প্রতিবাদ সভায় মানুষের ঢল

নোয়াখালী প্রতিনিধি : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বিএনপির বিভিন্ন কটূক্তির প্রতিবাদে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

সোমবার (১২ সেপ্টেম্বর) সুবর্ণচর উপজেলা মুক্তিযোদ্ধা চত্ত্বরে বৈরী আবহাওয়া উপক্ষো করে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মালেক উকিলের সুযোগ্য সন্তান বাহাউদ্দিন খেলন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট প্রমূখ।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীদের মিছিল দেখে এমপি একরাম চৌধুরী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, আওয়ামীলীগের দুর্দিনে আমি এসে ছিলাম। সুবর্ণচরে ৫১ হাজার একর খাস জমি ছিল। আমি এক একর জায়গাও দখল করিনি।

আরও পড়ুন : আইসিসির মাস সেরা সিকান্দার রাজা

বিএনপির নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, তোমরা এখন স্লোগান দাও ৭৫ এর হাঁতিয়ার গর্জে উঠো আরেকবার। আমরা বলি ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার।

আপনারা যে খাসেরহাট বক্তব্য দিছেন লোক উঠাইছেন সেখানের লোকগুলো আমাদের দলের মধ্যে এক ছাগল আছে সে বয়ার চর থেকে পাঠাইছে।

প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির লোকজন কটূক্তি করলে আমি আর সুবর্ণচরের লোকজন ঘরে বসে থাকতে পারি না। আপনারা আমার নেত্রীর জন্য এবং আমার জন্য দোয়া করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা