সৈয়দপুরে জমির বিরোধে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা
সারাদেশ

সৈয়দপুরে জমির বিরোধে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে জমির বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী আকতার আলীকে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন : ঢাকায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

গতকাল বুধবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে শহরের চৌমহনী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সে বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর দোলাপাড়া গ্রামের মো. আবু তালেবের ছেলে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন ওই সময় আকতার আলী মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মো. শামসুল ও তাঁর ছেলে নাদিমের নেতুত্বে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলায় চালিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : তেঁতুলতলা মাঠে থানা হবে না

এতে সে মারাত্বক আহত হলে আশেপাশের দোকানীরা তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছে। তাঁর মাথায় বড় ধরণের আঘাতে তিনি শঙ্কটাপূর্ণ নয় বলে দায়িত্বরত চিকিৎসক কর্মকর্তা জানিয়েছেন।

আহত আকতার আলীর পরিবার জানায়, একই এলাকার নজির উদ্দিনের ছেলে মো. শামসুলের সাথে জমি নিয়ে দীর্ঘদিনে বিরোধ রয়েছে। তাঁরা খুন, গুমসহ নানা হুমকি ধমকি দিয়ে আসছে। এ ঘটনার পর থেকে আমরা সব সময় একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

আরও পড়ুন : ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা