ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
সারাদেশ

ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

এহসানুল হক (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১ নং সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরহোসেনপুর গ্রামে গরুর ধান ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ৫ ছাত্র গ্রেফতার

গতকাল বুধবার (২৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ১ নং সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হোসাইন (৩০)। তিনি ছিলেন পেশায় একজন অটোরিকশা চালক। নিহত হোসাইন ও অভিযুক্ত রুহুল আমীন( ২২) আপন চাচাতো ভাই।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন সিরাজ উদ্দিন (৫৫),পিতা ছফির উদ্দিন ,মন্না(২৩) পিতা সিরাজ উদ্দিন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।নিহত হোসাইনের ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।

আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে কাশেমের বোরো ধান ক্ষেতে সিরাজের গরুর বাছুর ধানের চারা খেয়ে ফেলে। এতে সিরাজ ও কাশেমের পরিবারের মধ্যে তর্ক বির্তকের এক পর্যায়ে মারামারি হয়।

এসময় উভয় পরিবার ছুরি,রড ও দেশীয় অস্ত্র দ্বারা মারপিট করে। এতে আপন চাচাতো ভাই রুহুল আমীন তার একটি ছুরি দিয়ে বড় ভাই হোসাইনকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় প্রতিবেশীরা গুরুতর আহত হোসাইনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন : রাশিয়া বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১৪ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে (বুধবার) রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হোসাইন মারা যায়।

এবিষয়ে অভিযুক্ত রুহুল আমীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন : টিকিট কালোবাজারি: সহজ কর্মকর্তা চাকরিচ্যুত

দুপুর ১টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত উক্ত ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা