প্রতীকী ছবি
সারাদেশ

নারায়ণগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

সান নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রুপগঞ্জে ঢাকা-বাইপাস সড়কে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

আরও পড়ুন: টিকিট কালোবাজারি: সহজ কর্মকর্তা চাকরিচ্যুত

নিহতরা হচ্ছেন জয়পুরহাট জেলার কালায় থানার শিকতা গ্রামের ধানকাটা শ্রমিক আবদুল মজিদ (৪৫), মো. আয়েদ (৪৫) ও শহিদুল ইসলাম (৫০)।

বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) ভোরে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের গাজীপুরের নাওজোর থানার এসআই মো. ফরিদুজামামান এ বিষয় নিশ্চিত করেছেন।

এসআই ফরিদ বলেন, তিন শ্রমিক কুমিল্লায় ধানা কাটা শেষে রাতে একটি টিনবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের সংর্ঘষ হয়। এ সময় তিন শ্রমিক টিনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: বিএনপি নেতা মান্নান লাইফ সাপোর্টে

তাদের মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা