ছবি: সংগৃহীত ( ফাইল ছবি )
সারাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ২ শিশু নিহত

সান নিউজ ডেস্ক : নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে মো. জুবায়েদ মিয়া (১১) ও মো. সিয়াম আহাম্মেদ আতিকুল (১০) দুই শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে

বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা ও মেথিকান্দা রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরার সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে মো. জুবায়েদ ও একই উপজেলার শেরপুর কান্দাপাড়া মো. কাউছার আহাম্মেদের ছেলে মো. সিয়াম।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে জুবায়েদ ও সিয়াম হাঁটুভাঙা ও মেতিকান্দা রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে অপর লাইনে আসা একটি ট্রেনের ইঞ্জিন দেখছিল। ওই সময় তিতাস কমিউটার ট্রেনটি বিবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছিল। ওই সময় একাধিক হর্ন বাজালেও শিশু দুটি ট্রেনটিকে দেখতে পায়নি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী বলেন, শিশু দুটি ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে অপর লাইনে আসা একটি ইঞ্জিন আসা দেখছিল। তখন তারা তিতাস ট্রেনটি দেখতে পায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা