উলিপুরে কালভার্টের মুখে ময়লা জমে পানি নিস্কাশনের পথ বন্ধ
সারাদেশ

উলিপুরে কালভার্টের পানি নিস্কাশনের পথ বন্ধ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর পৌরশহরে একটি কালভার্টের মূখে ময়লা-আবর্জনা ফেলে পানি নিস্কাশনের পথ বন্ধের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা ও অবৈধভাবে স্থাপনা নির্মাণের ফলে পানিপ্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৭এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, বিগত কয়েক বছর আগ থেকেই উলিপুর পৌর শহরের কুড়িগ্রাম-চিলমারী সড়কের উলিপুর বাসস্টান্ড সংলগ্ন কালভার্টটির পানি প্রবাহের মুখে স্থানীয় ব্যবসায়ীদের খামখেয়ালিতে বাজারের ময়লা-আবর্জনা ফেলায় ইতোমধ্যে কালভার্টের দু'পাশে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

আরও পড়ুন : ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

যার কারণে আশপাশ এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

এ বিষয়ে উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু জানান, পানি প্রবাহের পথ কেউ বন্ধ করতে পারেন না। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা