সারাদেশ

পঞ্চগড়ে অসহায় খদেজা বেগমকে ঘর উপহার দিল ‘মনুষ্যত্ব সংগঠন’

রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার সেচ্ছাসেবী সংগঠন মুনষ্যত্ব এর পৃষ্ঠপোষকতায় একটি টিনসেড ঘর উপহার পেল অসহায় নারী খদেজা বেগম।

বোদা উপজেলার পৌরসভার সমশের নগর এলাকার খদেজা বেগমকে নতুন টিনসেডের ২ রুম বিশিষ্ট ঘর তৈরী করে দেওয়া হয় সংগঠনটির নিজ অর্থায়নে তাদের ৩টি ঘরের মধ্যে গতকাল ১টি ঘর ওই অসহায় নারীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মনুষ্যত্ব সংগঠনের সভাপতি ওয়াসিম আকরাম, বোদা উপজেলার উপদেষ্ঠা আব্দুর রহিমসহ সদস্য বৃন্দরা। নতুন ঘর পেয়ে খদেজা বেগম খুশিতে উচ্ছাসিত। তিনি সংগঠনের সকলকে ধন্যবাদ জানান।

মনুষ্যত্ব পঞ্চগড় জেলার একটি সেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিনিয়রদের অর্থায়নে পরিচালিত মনুষ্যত্ব ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গৃহ নির্মানসহ বিগত ১ বছরে পঞ্চগড় জেলায় শিক্ষা ও সমাজ সংস্কার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।

মনুষ্যত্ব সংগঠনের সাধারণ সম্পাদক দাইয়ান নাফিস বলেন, আমরা ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি, আমাদের সংগঠন আরও অনেক ভালো করা করতে চায়। ভালো মানুষ হই, ভালো মানুষ গড়ি স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের কিশোর ও তরুণ সমাজকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা