পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
সারাদেশ

পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় : পঞ্চগড় জেলার বোদা উপজেলায় স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে স্বামী আনিছুর রহমানকে (৩৫) আটক করেছে বোদা থানা পুলিশ।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

শুক্রবার (২২ এপ্রিল) রাতে ঠাকুরগাঁও থেকে অভিযুক্তকে আটক করা হয়।

স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত আনিছুর বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের মছির উদ্দীনের ছেলে। মৃত গৃহবধু মরিয়ম (২৫) ওই পরিষদের তেপুকুরিয়া হাজীপাড়া এলাকার কিনার উদ্দীনের মেয়ে সে এক কন্যা সন্তানের জননী।

অভিযুক্ত এজাহার সুত্রে জানা যায়, নিহত মরিয়মের সাথে আনিছুর রহমানের ৩ বছর পূর্বে সামাজিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আনিছুর সহ তার পরিবারের লোকজন বিভিন্ন সময়ে যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

গত বুধবার (২০ এপ্রিল) আনিছুর তার স্ত্রীকে কৌশলে তেপুকুরিয়া বাজারে নিজ দোকানে নিয়ে গিয়ে ইফতারের সাথে বিষ মিশিয়ে খাওয়ায় পরবর্তিত্বে গুরুতর অসুস্থ্য অবস্থায় মরিয়মকে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ঠাকুরগাঁও হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মরিয়ম মারা যায়।

এ ঘটনায় নিহতের পিতা কিনার উদ্দীন বাদী হয়ে স্বামী আনিছুর রহমান সহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করলে বোদা থানা পুলিশ অভিযান চালিয়ে আনিছুর রহমানকে আটক করে।

আরও পড়ুন : আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, নিহতের পিতা হত্যা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে মৃত মরিয়মের স্বামী আনিছুরকে আটক করা হয়।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা