প্রতীকী ছবি
সারাদেশ

পুকুরে ডুবে শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরে ডুবে সৈয়দ আলী (৬৬) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২

রোববার (১৬ জুলাই) সকালে উপজেলার কামাত কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দীঘল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ আলী ফুলতলা পানিডুবি দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে সৈয়দ আলী সকালে হাঁটার জন্য বাড়ি থেকে বের হন। বাড়ির কাছাকাছি একটি পুকুরের পাশ দিয়ে হাটার সময় পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

আরও পড়ুন : পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন রায় বলেন, পানিতে পড়ে সৈয়দ আলী নামের এক শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা