ছবি-সংগৃহীত
সারাদেশ

ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ জরুরি

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : ভোলার গ্যাসকে কাজে লাগানোর জন্য ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি।

আরও পড়ুন : নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রোববার (১৬ জুলাই) ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য কালে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, বিশ্বের অন্যান্য দেশে যখন ৭ থেকে ৮টি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায় সেখানে ভোলায় দু’টি কূপ খনন করে একটিতেই গ্যাস পাওয়া যাচ্ছে। ভোলার গ্যাসের উপর নির্ভর করে অনেক শিল্প, কল, কারখানা গড়ে উঠবে।

ভোলার ৯ টি কূপে পর্যাপ্ত গ্যাস আছে উল্লেখ্য করে তিনি বলেন, এখন ভোলা-বরিশাল ব্রিজ নির্মিত হলে অনেক বড় বড় কোম্পানি ভোলায় শিল্প কারখানা গড়ে তুলবে। ব্রিজ আর গ্যাসের উপর নির্ভর করে ভোলা হবে দেশের শ্রেষ্ঠতম জেলা। যত দ্রুত সম্ভব ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ করা যায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছেন বলেও জানান। আর ব্রিজ হলে ভোলা থেকে ঢাকা ৪/৫ ঘন্টা যাওয়া যাবে।

আরও পড়ুন : পায়রায় এলো কয়লাবাহী ষষ্ঠ জাহাজ

এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে শেখ হাসিনার নেতৃতে আজকে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ। আমরা স্বল্প উন্নত দেশ ছিলাম এলডিসি। সেখান থেকে আমরা উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ যে উন্নয়ন হয়েছে অতীতে কোন সরকার তা পারেনি। মেট্রোরেল থেকে শুরু পদ্ম সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,কর্নফুলী টানেল সহ অনেক বড় প্রজেক্ট এই সরকার বাস্তবায়ন করেছে। তাই তো আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ মর্যাদাশীল দেশে সম্মান পেয়েছে।

আরও পড়ুন : সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিপন কুমাড় সাহার সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, এলজিইডি ভোলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল,সড়ক ও জনপথ অধিদফতর এর ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলার চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর হাতে বিদায়ী সম্মাননা স্বারক তুলে দেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা