ছবি-সংগৃহীত
রাজনীতি

ভোলা-বরিশাল সেতু চাইলেন তোফায়েল

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভোলা ও বরিশালের মধ্যে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

আরও পড়ুন : আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার

সোমবার (৫ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এ দাবি জানান তিনি। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, ভোলাতে প্রচুর গ্যাস পাওয়া যাচ্ছে। তিনটি কুপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। দেশের অন্য কোনো স্থানে ৮-৯টা কুপ খনন করেও একটা গ্যাসক্ষেত্র পাওয়া যায় না। আমাদের ভোলায় কয়েকদিন আগে ১৯তম গ্যাস ফিল্ড পাওয়া গেছে।

আরও পড়ুন : শরীয়তপুরে মাদক সম্রাজ্ঞীসহ আটক ২

বর্ষীয়ান এই নেতা বলেন, এরই মধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে ভোলা থেকে গ্যাস নিয়ে আশুলিয়ার দিকে গার্মেন্টস কারখানায় কাজে লাগানো হবে। আমি বলতে চাই ভোলা একটা বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু সম্ভাবনা অনেক বেশি।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি দয়া করেন তাহলে ভোলাকে সর্বশ্রেষ্ঠ জেলায় রূপ দিতে পারবেন। তাই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে আছে। এরই মধ্যে অনেক ব্যবসায়ী ভোলাতে জায়গা-জমি কিনছেন। তাই প্রধানমন্ত্রী যদি ভোলা-বরিশাল ব্রিজটা করে দেন। ভোলার চেহারা পাল্টে যাবে। এরই মধ্যে এর ফিজিবিলিট টেস্ট করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা