ফাইল ফটো
সারাদেশ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে যাত্রীবাহী বাস ও লৌহজং উপজেলা সহকারী কমিশনারের গাড়ির সাথে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: প্ররোচনা মামলায় গ্রেফতার হয়নি মূল আসামি

রোববার (১৬জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার টঙ্গীবাড়ি বাজারের বাদল মিজি স্পেশালাইজড হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে।

এতে লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি ইলিয়াস শিকদার ও তার ড্রাইভার আল-আমিন আহত হয়। আহত আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনায় গাড়ি দুটির বিভিন্ন স্থান থেতলে গেছে এবং রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও পড়ুন: পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রত্যক্ষদর্শী কামরুল হাসান জানান, লৌহজং থেকে টঙ্গীবাড়ির দিকে এসিল্যান্ড এর গাড়ি আসছিলো একই সময় টঙ্গীবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিলো। এ সময় বাদল মিজি হাসপাতালের সামনে গাড়ি দুটোর মুখোমুখি সংঘর্ষ হয়।

অপর প্রত্যক্ষদর্শী স্থানীয় মনির হালদার বলেন, টঙ্গীবাড়ি বাজার হতে বেপোরোয়াভাবে একটি বাস চালিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পল্লি বিদুৎতের খুঁটির সাথে ধাক্কা লেগে বাসটি রাস্তার মধ্যে ঘুরে রাস্তা ব্লক করে ফেলে।

আরও পড়ুন: বোয়ালমারীতে গাছের চারা বিতরণ

এ সময় লৌহজং উপজেলার এসিল্যান্ড ওই রাস্তা দিয়ে টঙ্গিবাড়ি বাজারের দিকে যাওয়ার পথে বাসের সাথে তার গাড়ির ধাক্কা লাগে। তবে সে সময় বাসে কোন যাত্রী ছিলনা।

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, ঘটনার পর পুলিশ সেখানে পৌঁছায়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারি পালিয়ে যায়। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এ ব্যাপারে লৌহজং সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদার বলেন, আমি তেমন ব্যথা পাইনি। তবে আমার ড্রাইভার আল-আমিন আহত হয়েছে। হাসপাতাল হতে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা