ছবি : সংগৃহিত
সারাদেশ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন।

আরও পড়ুন: কমছে তিস্তার পানি

এ সময় লিয়াকত সিকদার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। দেশের গর্ব, ঐক্য, আত্মনির্ভরতার প্রতীক পদ্মা সেতুর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছা, সাহসিকতা এবং আপোসহীন দৃঢ় মনোভাবের কারণে বহির্বিশ্বের কোনরূপ আর্থিক সাহায্য ছাড়াই এই মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

তিনি এ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক করছেন। গত কয়েক দিনে তিনি বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম, ময়না ইউনিয়নের মুরাইল আখালীপাড়া, বর্নিরচর, ঠাকুরপুর বাজার, দাদপুর ইউনিয়নের নতুবদিয়া, চতুল ইউনিয়নের পোয়াইল বাবুবাজার, রাজাপুর, রামচন্দ্রপুর, বাইখীর, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের পন্ডিতবানা, বুড়াইচ ইউনিয়নের পাচুরিয়া, গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুরসহ অসংখ্য স্থানে উঠান বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৪

এসব উঠান বৈঠকে ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেন, ‘শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলো বলেই আজ বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।

বর্তমান সরকার তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যাতে দক্ষ জনশক্তি তৈরি হলে দেশ স্বনির্ভর হবে।’

লিয়াকত সিকদার বলেন, 'দেশের জনগণ আজ বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাথা থেকে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা- এসব কর্মসূচির ধারণা এসেছে। আজ সারা বিশ্ব এসব কর্মসূচি অনুকরণ করছে।'

আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

তিনি আরো বলেন, পদ্মাসেতু হয়েছে, এই অঞ্চলের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট-বিদ্যুতের ব্যবস্থা হয়েছে- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। পদ্মাসেতুর জন্য দেড়/দুই ঘন্টায় ঢাকা থেকে আসা-যাওয়া করা যায়। এ এলাকার উন্নয়ন হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।'

তিনি বলেন, 'আগামীতে এই আসন থেকে যেই নৌকার মনোনয়ন পাবে তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকব, আমাদের এলাকার উন্নয়ন হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে।

আরও পড়ুন: জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি যেন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন- আপনারা সে দোয়া করবেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে।'

ছাত্রলীগের সাবেক এই নেতার সঙ্গে বিভিন্ন উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আক্তার তপন, লিটন সিকদার, ছাত্রলীগ নেতা মোল্যা আশিক প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা