ছবি-সংগৃহীত
সারাদেশ

নারীদের ঘরে বসিয়ে রাখা অন্যায়

জেলা প্রতিনিধি : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, আর তাদের ঘরে বসিয়ে রাখা অন্যায়। মুসলমানদের নেতৃত্ব প্রদানকারী দেশ সৌদি আরব। সেখানে মেয়েরা ঘরের বাইরে কাজ করতে পারলে আমাদের মেয়েরা কেন পারবে না?

আরও পড়ুন : সৌদিতে নিহত ৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

শনিবার (১৫ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে নবনির্মিত কারিগরি ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমানে প্রতিটি কাজে মেয়েরা এগিয়ে রয়েছে। তবে তাদের যদি পিছু টেনে ধরা হয় তাহলে তারা এগোতে পারবে না। সেই হিসাবে দেশও ৫০ ভাগ পিছিয়ে থাকে।

ইমরান আহমদ বলেন, প্রবাসে টাকা আয়ের প্রধান হাতিয়ার হলো দক্ষতা ও ভাষা শেখা। তাই দক্ষ জনগোষ্ঠীর বিকল্প নেই। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা হবে।

আরও পড়ুন : রোববার থেকে মাধ্যমিক বিদ্যালয়ে তালা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাব্যবস্থা ও দক্ষতা বৃদ্ধিতে সরকার যে কার্যক্রম চালু করেছে তার ফলে ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, ২০০৯ সালে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির হার ছিল এক শতাংশের কম যা বর্তমানে শুধু শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ১৭ শতাংশের অধিক আর সবকটি মন্ত্রণালয় মিলে তা ২০ শতাংশের বেশি হবে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্য ছিল তার দিকনির্দেশনায় আজ আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। ভবিষ্যতেও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও দক্ষ নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে পারবো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা