ছবি: সংগৃহীত
সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ নারী আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : যমুনায় বাড়ছে পানি, আতঙ্কে চরবাসী

শনিবার (১৫ জুলাই) রাত ৯ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের জহির রায়হানের কলেজপড়ুয়া মেয়ে ফাতেমা খাতুন জীম (১৮) এবং জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

আরও পড়ুন : বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আশিকুর রহমান জানান, একটি নম্বরবিহীন মোটরসাইকেল মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাকের ধাক্কা লাগে।

এতে খাদিজা চাকায় পিষ্ট হন এবং কলেজছাত্রী জীম ট্রাকের সাথে ঝুলতে থাকেন। এ অবস্থায় ধানগড়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।

আরও পড়ুন : আজ বৃত্তির চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। আরেকজন ট্রাকের সাথে ঝুলন্ত অবস্থায় মারা গেছেন।

ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা