ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আগরবাতি জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

শনিবার (১৫ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধরা হলেন- মো. জুম্মুন (৩০), মো. কবির হোসেন (৪০), মো. সেমীন (২২), মো. মিরাজ (২০)।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বন্যায় নিহত ২০

বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে তারাবো পৌরসভার বিশ্বরোডের খালপাড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিন (৭০) বার্ধক‍্যজনিত কারণে মারা যান। তিনি সড়কের পাশে সরকারি জায়গায় একটি ঘর করে পরিবার নিয়ে বসবাস করতেন।

আরও পড়ুন : যমুনায় বাড়ছে পানি, আতঙ্কে চরবাসী

তার ঘরের পাশ দিয়ে তিতাস গ‍্যাসের সঞ্চালন লাইনের সংযোগ ছিল। রাতে মরদেহের গোসল করানোর সময় দিয়াশলাই জ্বালালে গ‍্যাস লাইনের লিকেজ থেকে তাৎক্ষণিক বিস্ফোরণ ঘটে।

স্থানীয়দের দাবি, পাইপের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। মুহূর্তেই লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হন। এতে আশপাশের মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ছয় মাসে ৩৭৭ বন্দুক হামলা

হাসপাতালে ভর্তি দগ্ধ মিরাজ বলেন, মরদেহের গোসল সম্পন্ন করতে সুগন্ধি আগরবাতি জ্বালানোর চেষ্টা করছিলেন। দিয়াশলাই জ্বলে ওঠার সাথে সাথে চারপাশে বিকট শব্দে আগুন ধরে যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, রূপগঞ্জের তারাবো এলাকা থেকে ৪ জন দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জুম্মুনের শরীরের ২০ শতাংশ, কবির হোসেনের ৫ শতাংশ, সেমীনের ৫ শতাংশ এবং মিরাজের শরীরের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা