মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু
সারাদেশ

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু

শফিক স্বপন মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আসফার উদ্দিন ঢালী নামে ৪০ বছর বয়সী এক ফার্নিচার দোকানী মারা গেছেন।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করার নির্দেশ

বৃহস্পতিবার(৭ এপ্রিল) কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমণি বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করছেন খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমদাদ হাসান।

স্থানীয়দের বরাতে এমদাদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে সূর্য্যমনি বাজারে ফার্নিচারের দোকান দিয়ে ব্যবসা করে আসছে আফসার উদ্দিন ঢালী। তিনি নিজেই কর্মচারী নিয়ে ফার্নিচারের কাজ করতেন।

আরও পড়ুন : বাজেট পেশে প্রস্তুতি নিতে সংসদকে চিঠি

ঘটনার দিন সকালে নিজ দোকানে ফার্নিচারের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে পেচিয়ে যায় হাত। পরে দোকানের এক কর্মচারী এসে তাকে তারের সাথে জড়ানো দেখতে পায়।

পরে স্থানীয়রা খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

এমদাদ হাসান আরো বলেন, নিহত আফসার উদ্দিন ঢালী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ চরসুন্দী গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়। এ ঘটনায় কালকিনি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা