বরগুনায় মসজিদের ইফতারে যাওয়ায় প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ
সারাদেশ

বরগুনায় মসজিদের ইফতারে যাওয়ায় প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

মোঃ সানাউল্লাহ, বরগুনা : বরগুনায় মসজিদে ইফতার করতে যাওয়ায় মেহেদী হাসান নামের এক বুদ্ধিপ্রতিবন্ধীকে মারধর করায় থানায় অভিযোগ করেছেন প্রতিবন্ধীর বাবা।

আরও পড়ুন : স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ।

বুদ্ধি প্রতিবন্ধী মোঃ মেহেদী হাসান বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের মোঃ শহিদুল ইসলাম (মাস্টার)এর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (০৫ এপ্রিল) মেহেদী হাসান মসজিদে ইফতার করতে গেলে অভিযুক্ত রাজিব মসজিদে যেতে নিষেধ করে, এক পর্যায়ে মেহেদী মসজিদ কমিটির সভাপতির কাছে নালিশ করে বাড়ি ফেরার পথে বেধড়ক মারধর করে অভিযুক্তরা।

আরও পড়ুন : বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন

স্থানীয়রা মেহেদী হাসানের ডাক চিৎকার শুনে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত মেহেদীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মেহেদী ও তার পরিবারের উপর হামলা চালায় অভিযুক্তরা।

অভিযুক্তরা হলেন একই এলাকার খোকন মোল্লা ও তার ছেলে রাজিব ও রাহাত, মৃত সফেজ মোল্লার ছেলে মিরাজ, মিজান, স্বপন মোল্লা।

আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

আহত মেহেদীর বাবা বলেন, দীর্ঘদিন হলো আমার ছোট ভাই নিখোঁজ, আমার ছেলেটি মাষ্টার্স পাস কিন্তু মাথা একটু সমস্যা কারো সাথে কোন কথা বলে না আমার ছেলের সাথে কারো সাথে ঝগড়া হয়েছে রকমের কেউ বলতে পারবেনা,আমার ছেলেকে ও আমাদের যারা মেরেছে তাদের বিচার চাই।

আরও পড়ুন : ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা