মাদারীপুরে ৫১ হাজার পরিবার পাচ্ছে টিসিবির পণ্য
সারাদেশ

মাদারীপুরে ৫১ হাজার পরিবার পাচ্ছে টিসিবির পণ্য

শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি : রমজান মাসে দ্বিতীয় দফায় নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য-সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন : স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় মাদারীপুর পৌরসভা শকুনী বাজার সংলগ্ন কমিউনিটি সেন্টার চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

মাদারীপুর সদরসহ জেলার আরো চারটি উপজেলায় একযোগে নির্ধারিত ডিলারের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়। জেলায় ৪১ জন ডিলারের মাধ্যমে ৪১টি স্থানে প্রথম ধাপে ৬ হাজার ৬৭৫টি কার্ডধারী পরিবারের মাঝে বিক্রয় কার্যক্রম শুরু হয়। প্রতিটি স্থানে দির্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ এ সব পন্য সামগ্রী গ্রহন করছে।

মাদারীপুরে ৫১ হাজার ৩৪১টি উপকারভোগী পরিবারের মাঝে ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি ডাল, ১১০ টাকা দরে ২ কেজি সয়াবিন তেল ও ৫০ টাকা দরে ২ ছোলা বিক্রয় করা হচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে বিক্রয় কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব খোন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবুল কালাম,মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিশ্বাস পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন মৃধা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল বাশার টফি, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বি,এম আবুল বাশার, ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলরর সাইয়েদা সালমাসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসক এর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধিসহ ট্যাগ কর্মকর্তাগণ কার্যক্রমটি মনিটরিং করছেন।

আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

বর্তমান সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে ভর্তুকি মূল্যে কম দামে পন্য কিনতে পেরে বেজায় খুশী সাধারণ মানুষ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা