ভালুকায় ডাম্পট্রাকচাপায় নিহত ৩
সারাদেশ

ভালুকায় ডাম্পট্রাক চাপায় নিহত ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ডাম্পট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

আরও পড়ুন : বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদক মামলা

উপজেলার ভরাডোবা ইউনিয়নের ধলিয়া সড়কের রাংচাপড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুর ১২টার দিকে ডাম্পট্রাকটি দ্রুত গতিতে ধলিয়া সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে এটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন : নিরাপত্তা সংলাপে ঢাকা-ওয়াশিংটন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘দুপুর ১টার দিকে দুইজনকে হাসপাতালে আনা হয়। ভর্তির আগেই মধ্যবয়সী একজন পুরুষের মৃত্যু হয়েছে। আরেক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের হাসপাতালে আনা হচ্ছে।’

আরও পড়ুন : চলতি অর্থবছরে জিডিপি হতে পারে ৬.৯ শতাংশ

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা