মুন্সীগঞ্জে মাসব্যাপী উন্মুক্ত ইফতার শুরু
সারাদেশ

মুন্সীগঞ্জে মাসব্যাপী উন্মুক্ত ইফতার শুরু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে মাহে রমজান উপলক্ষে শহরের সামাজিক সংগঠন বর্ণছাতার ব্যবস্হাপনায় মাসব্যাপী উন্মুক্ত ইফতার শুরু হয়েছে।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করার নির্দেশ

বৃহস্পতিবার (৭ এপ্রিল) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ উন্মুক্ত ইফতার শুরু হয়।

এতে পথচারী, পথশিশু, গাড়ি চালক এবং ইচ্ছে করলে একজন ইফতারে অংশ গ্রহন করতে পারেন। প্রথম দিনে বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী উন্মুক্ত ইফতারের আয়োজনটি মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সামাজিক সংগঠন বর্ণছাতার সভাপতি মালেকুন মাকসুদ বিপুল সার্বিক পরিচালনায় রয়েছেন।

আরও পড়ুন : বাজেট পেশে প্রস্তুতি নিতে সংসদকে চিঠি

বিপুল বলেন- একের অধিক ব্যক্তির সাথে ইফতার করা সাওয়াবের। বিগত কয়েক বছর যাবত উন্মুক্ত ইফতার আয়োজন করছি। এখানে সকল শ্রেনীর লোকজন ইফতার করতে পারেন।

বিশেষ করে এই ছোট্ট শহরে অনেক লোক ও পথশিশু রয়েছে। তাদের নিয়ে ইফতার করতে পেরে আনন্দ বোধ করি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা