ক্যাম্পে প্রবেশকালে ২৫২ রোহিঙ্গা আটক
সারাদেশ

ক্যাম্পে প্রবেশকালে ২৫২ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি : টেকনাফের ক্যাম্পে প্রবেশকালে ২৫২ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করার নির্দেশ

এ ছাড়া ক্যাম্পের বাইরে উখিয়া-টেকনাফের হোটেল-মোটেল ও দোকানসহ বিভিন্ন জায়গায় থেকে আরও ১৫০ রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, শিবিরে কাঁটাতারের বেড়ার কাটা অংশ দিয়ে অবৈধভাবে বাইরে গিয়ে কাজে অংশ নেন তারা। কাজ শেষে বুধবার রাতে কৌশলে ক্যাম্পে প্রবেশকালে সাত ক্যাম্পের ২৫২ রোহিঙ্গাকে আটক করা হয়।

আরও পড়ুন : বাজেট পেশে প্রস্তুতি, সংসদকে চিঠি

তারা কীভাবে, কেন শিবিরের বাইরে গেছেন জানতে চাওয়া হয়। বাইরে বিভিন্ন কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেন তারা।

তিনি আরও বলেন, ‘ক্যাম্পের বাইরে না যাওয়ার শর্তে সংশ্লিষ্ট মাঝির জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সেখানে নজরদারি বাড়িয়েছি।

আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

পাশাপাশি রোহিঙ্গাদের ত্রাণসহ সব সেবা যাতে শিবিরের ভেতরে আনা হয় সেজন্য দাতা সংস্থাদের প্রস্তাব পাঠানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা