সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ গ্রেফতার ১

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরে ১২ বোতল ফেনসিডিলসহ হানিফ নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: টিপু হত্যা মামলায় ৫ জন রিমান্ডে

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বর্ণকারপট্টি এলাকার পুলিশ চেকপোস্টের সামনের দোকান থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারককৃত মো. হানিফ (২৯) ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তাকে প্রায় সময় কর্মী হিসেবে যুবলীগের মিটিং-মিছিলে দেখা গেছে।

ওসি তানভিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার স্বর্ণকারপট্টি এলাকার পুলিশ চেকপোস্টের সামনে হানিফের কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং হানিফকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রোজায় রেমিট্যান্সের পালে হাওয়া

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ স্বীকার করেছে দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার আদালতের মাধ্যমে হানিফকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা