সারাদেশ

কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ আলী নামে এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পথে মারা যান তিনি।

আরও পড়ুন: ইংল্যান্ডে শিশুদের টিকা দেওয়া শুরু

জেলা সদর হাসপাতালে নেয়ার পর সকাল ১০টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক।

কক্সবাজার জেল সুপার মোহাম্মদ নেছার আলম জানান, মোহাম্মদ আলী কারাভ্যন্তরে বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে কারা হাসপালে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসারত অবস্থাই সহকারি সার্জনের পরামর্শে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃত হাজতি মোহাম্মদ আলী চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার চুনতি গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৯ ডিসেম্বর কক্সবাজার কারাগারে আসেন তিনি।

আরও পড়ুন: টিপু হত্যা মামলায় ৫ জন রিমান্ডে

কক্সবাজার জেলা কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন জানান, সকল আইনগত প্রক্রিয়া শেষে গত শনিবার বিকাল ৫টার সময় মৃত হাজতির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা