ছবি- সংগৃহিত
সারাদেশ

মারা গেছেন লেখক সৈয়দ আব্দুল্লাহ 

হবিগঞ্জ প্রতিনিধি: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে জন্ম নেওয়া ইতিহাসবিদ, বহু গ্রন্থের লেখক সৈয়দ আব্দুল্লাহ।

শুক্রবার (১ এপ্রিল) রাতে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন। শনিবার (২ এপ্রিল) দুপুরে নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন:

সৈয়দ আব্দুল্লাহ তরফ সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। তিনি বঙ্গবন্ধুর ওপর গবেষণা করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তৃণমূল মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতে তিনি পেনশনের টাকা দিয়ে পাঠাগার প্রতিষ্ঠা করেন।

প্রসঙ্গত, পলাশিযুদ্ধ থেকে একাত্তরের মুক্তিসংগ্রাম পর্যন্ত সংগ্রামের ইতিহাস ও ইতিহাসের নায়কদের নিয়ে সৈয়দ আব্দুল্লাহ বহু গবেষণাধর্মী প্রবন্ধ লিখেছেন। তার সাড়া জাগানো গ্রন্থ ‘সিলেটে বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধুকে নিয়ে আঞ্চলিক ইতিহাসভিত্তিক গ্রন্থ দেশে এটাই প্রথম।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা