ছবি- সংগৃহিত
সারাদেশ

তামাক চাষিদের দম ফেলানোর সময় নেই

দিনাজপুর প্রতিনিধি: বাঁতায় তামাক পাতার গুছি বেঁধে শুকিয়ে নিয়ে তামাকের ভাটিতে (ভাটা) আগুন জ্বালিয়ে পোড়ানো হয়। আর এ কাজে ব্যস্ত দিন পার করা চাষিদের দম ফেলানো বা কথা বলার সময় নেই।

সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন ঘুরে এমন দৃশ‌্য দেখা গেছে। মাঠ থেকে তামাক পাতা ভেঙে ঘরে তুলে আনছেন চাষিরা। বাঁতায় তামাকের গুছি বাঁধা হয়েছে। এক গুছিতে দুটি করে পাতা। এমন ৬০ গুছি বা ১২০টি তামাক পাতা আছে একেকটি বাতায়। এমন ২০০ থেকে ৩০০টি বাঁতা দিয়ে ভাটা সাজাচ্ছেন কৃষকেরা।

আরও পড়ুন: মানব পাচারকারী চক্রের টার্গেট রোহিঙ্গা নারীরা

ডিসেম্বর মাসের শুরুতে তামাকের বীজ বপন করা হয়। ছয় দিনের মধ্যে বীজ থেকে চারা বেরিয়ে আসে। জমিতে চারা রোপনের প্রায় ৪ মাস পর ফসল ঘরে তোলেন চাষিরা। বিঘাপ্রতি খরচ হয় ২০ থেকে ২২ হাজার টাকা। এক বিঘা জমিতে তামাক পাতা মেলে ৯ থেকে ১০ মণ। শুকানোর পর এসব পাতা ছয় হাজার টাকা মণ দরে বিক্রি করেন কৃষকরা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা