ছবি- সংগৃহিত
সারাদেশ

লোকালয় থেকে উদ্ধার সুন্দরবনের অজগর

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন-সংলগ্ন সাউথখালী ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে ১০ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) বিকেলে ওই গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির সবজিক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে এটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: মঞ্চ কাঁপাচ্ছেন ময়ূরী

স্থানীয় ইউপি মেম্বার জাকির হোসেন হাওলাদার জানান, দেলোয়ার হোসেনের সবজিক্ষেতের বেড়ার জালে সাপটি আটকে পড়ে। পরে সেটি দেখে বাড়ির লোকেরা ওয়াইল্ড টিমের সদস্য সোলায়মান হোসেনকে খবর দেন। খবর পেয়ে সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন উদ্ধারকারীরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. সাদিক মাহমুদ জানান, অজগরটি ওয়াইল্ড টিমের সদস্যরা উদ্ধার করেছেন। বিকেল ৫টার দিকে এটি স্টেশন-সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা