শিক্ষা

ঢাকঢোল পিটিয়ে টাকা খরচ করছি 

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকার কোটি কোটি টাকা দিবে, এই টাকা অপচয় হবে। এটা মেনে নেওয়া যায় না। যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন বিষয়গুলো ভাবেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অনুষ্ঠান করে ঢাকঢোল পিটিয়ে টাকা খরচ করছি আমরা। যে যেখানে, যে দায়িত্বে আছেন সঠিকভাবে কাজ করেন। কাজ না করে টাকা হালাল হবে না। আপনি সরকারকে ফাঁকি দিয়ে টাকা নিবেন। সেই টাকা নষ্ট হয়ে যাবে টেরও পাবেন না। এক সচিবের পেনশনের টাকা ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে। কিছুদিন আগে পত্রিকায় এসেছে। এরকম যেন না হয়।

প্রতিমন্ত্রী জাকির হোসেন নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম, ইউনেস্কো (ঢাকা অফিস) চিফ অব এডুকেশন মিজ হুহুয়া ফান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালক মো. আতিউর রহমান প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা