সংগৃহীত
জাতীয়

‘বঙ্গবন্ধুর রক্তের  উপর’ রাষ্ট্রক্ষমতা দখল 

নিজস্ব প্রতিনিধি: সেক্টর কমান্ডারস ফোরাম বলেছেন, একাত্তরে পাকিস্তানের সহযোগীরা ‘বঙ্গবন্ধুর রক্তের ওপর’ দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশে উগ্রবাদের উত্থান করেছিল। রণাঙ্গনের বীরদের সংগঠনটি আরো জানায়, বঙ্গবন্ধুর রক্তের ওপর পা রেখে ক্ষমতায় আসা সামরিক শাসকরা মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ভূলুণ্ঠিত করেছে।

আরও পড়ুন: যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

শনিবার (১৯ আগস্ট) প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধুর হত্যার প্রেক্ষাপট, পরিণতি ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসকল কথা বলেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার জানান, ‘বঙ্গবন্ধুর রক্তের উপর পা রেখে ক্ষমতায় আসা ১ম সামরিক শাসক মুক্তিযুদ্ধের আদর্শ, দর্শন, চিন্তা, চেতনা, ইতিহাস ও ঐতিহ্য সংবিধান থেকে বাতিল করেছিল। একাত্তরে সময় পাকিস্তানের সহযোগীরা প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিসহ রাষ্ট্রীয় প্রশাসনের সর্বত্র চালকের আসনে অধিষ্ঠিত হয়েছিল।’

আরও পড়ুন: মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে

তিনি জানান, এ সময় ‘জামায়াত, রাজাকার, আলবদরসহ, একাত্তরের ঘাতকরা রাষ্ট্র ও রাজনীতিতে ফিরে আসে। দেশের শহর, বন্দর, গ্রামগঞ্জে ছদ্মবেশে চরম উগ্রবাদিদের প্রতিপত্তি ও বিস্তার মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের সহযোগিতায় ঘটতে থাকে। সংখ্যালঘুরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন।’

মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের সভাপতিত্বে সংগঠনের কার্যনির্বাহী সভাপতি সভায় উপস্থিত ছিলেন, এছাড়াও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা. সারওয়ার আলী, শিক্ষাবিদ ও নারী নেত্রী অধ্যাপক মাহফুজা খানম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়া রহমান, ইতিহাসবিদ অধ্যাপক ড. মমতাজউদ্দীন পাটোয়ারী, সাবেক সচিব মুক্তিযোদ্ধা আবু আলম মোহাম্মদ শহীদ খান প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা