সারাদেশ

ভালুকায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

সাজ্জাদুল আলম খান,ভালুকা (ময়মনসিংহ): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ মার্চ) অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে ভালুকায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের মানববন্ধন ও স্বারকলিপি পেশ

বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড আকতার উদ্দিন কমপ্লেক্সের অগ্রণী ব্যাংক ভালুকা শাখায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওই সম্মাননা দেওয়া হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক জাকির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ অগ্রণী ব্যাংকের ডিজিএম এম. লুৎফর রহমান।

এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাদিকুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, আব্দুল কদ্দুস ও আজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা