সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের মানববন্ধন ও স্বারকলিপি পেশ 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারনে অনেক বড় লোকসানের কবলে পড়েছে ঠাকুরগাঁও জেলার ঠিকাদাররা। তাই এত উঁচু মূল্যে উন্নয়ন কাজ করতে গিয়ে হাফিয়ে উঠেছেন। তাই ঠিকাদারি কাজের সামগ্রির মূল্য কমাতে রাস্তায় নেমে মানববন্ধন করেছেন ঠিকাদাররা।

আরও পড়ুন: শিক্ষাবিদরা ভিসি হতে চান না

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২ টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও ঠিকাদার কল্যাণ সমিতি।

মানববন্ধনে সমিতির আহ্বায়ক বেলাল হোসেন বলেন, ঠিকাদারির কাজের নির্মাণ সামগ্রির ব্যয় বেড়েছে। কিন্তু প্রাক্কলিত ব্যয় বাড়েনি। আমরা আর পারছি না। এমন অস্বাভাবিক হারে দাম বাড়ার কারনে আমরা ঠিকাদাররা চরম ক্ষতিগ্রস্ত হয়েছি।

ঠিকাদার মুরাদ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন যাবত সুনামের সাথে ঠিকাদারি কাজ করে সরকারের উন্নয়ন কাজ করে আসছি। বর্তমানে রডের দাম বেড়েছে ৬২ টাকা থেকে ৯২-৯৩ টাকা। ৪০০ টাকার বিটুমিন ৫৮০-৬০০ টাকা।

প্রতি ব্যারেল বিটুমিন ৭ হাজার টাকা থেকে ১১ হাজার ২০০-১২ হাজার টাকা। ইটের মূল্য বেড়েছে ৭০০০ হাজার থেকে ১২ হাজার টাকা। এছাড়াও ঢেউটিন, এঙ্গেল, পাতি, প্লেনসিট হার্ডওয়্যার সামগ্রীর মূল্য বেড়ে দ্বিগুণ হয়েছে । মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ঠিকাদার কল্যান সমিতির সদস্য মতিউর রহমান, বেলাল হোসেন সহ অন্যান্য ঠিকাদাররা।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি’তে স্বাধীনতা দিবস উদযাপন

এ সময় ঠিকাদাররা নির্মাণ কাজের প্রাক্কলিত ব্যয় বাড়ানোর দাবি জানান। নির্মাণ কাজ সামগ্রীর মূল্য কমানোর দাবি জানান এবং জরিমানা ব্যতিত কাজের সময়সীমা বৃদ্ধির দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন ঠিকাদাররা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা