মাদারীপুরের কালকিনিতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়,  ফের বিক্ষোভ  করেছেন কলেজ শিক্ষার্থীরা
সারাদেশ
মাদারীপুরের কালকিনিতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়

 ফের বিক্ষোভ  করেছেন কলেজ শিক্ষার্থীরা

শফিক স্বপন মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদে ফের বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছেন কলেজশিক্ষার্থীরা।

আরও পড়ুন : বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্টান্ডে এ কর্মসূচি পালন করেন তারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান সড়ক কালকিনি থানার মোড় থেকে ভুরঘাটা বাসস্টান্ড পর্যন্ত যেতে বিগত দিনে নির্ধারণ করা ইজিবাইক-ভ্যানভাড়া ছিল যাত্রীপ্রতি ১০ টাকা করে। আর থানার মোড় থেকে কলেজ পর্যন্ত এবং ভুরঘাটা থেকে কলেজ পর্যন্ত প্রত্যেক যাত্রী থেকে নির্ধারণ করা ভাড়া ছিল ৫ টাকা করে।

কিন্ত বর্তমানে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই হঠাৎ করে ইজিবাইক-ভ্যানচালকরা সিন্ডিকেট করে থানার মোড় থেকে ভুরঘাটা পর্যন্ত প্রত্যেক যাত্রীপ্রতি ১০ টাকার পরিবর্তে তারা ১৫ টাকা করে নিচ্ছেন।

আরও পড়ুন : রোজায় আদালতের সময়সূচি নির্ধারণ

এ ছাড়া থানার মোড় থেকে কলেজ পর্যন্ত এবং ভুরঘাটা থেকে কলেজ পর্যন্ত ৫ টাকার পরিবর্তে ১০ টাকা করে ভাড়া নিচ্ছেন।

এতে করে চরম বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নিম্নবিত্ত সাধারণ মানুষ। এ অতিরিক্ত ভাড়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় এক কিলোমিটার সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন : রমজানেও চলবে টিকাদান

উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে নাজমুল ও স্বজলসহ বেশ কয়েকজন বলেন, আমরা বেকার ছাত্র। আমাদের প্রত্যেক দিন স্কুল-কলেজে যেতে হয়। ইজিবাইক ও ভ্যানচালকরা সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করছে আমাদের কাছ থেকে। আমরা অতিরিক্ত ভাড়া বন্ধের দাবি জানাই। ভাড়া না কমানো পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

আরও পড়ুন : সম্রাটের জামিন শুনানি ১৩ এপ্রিল

উপজেলা ইজিবাইক সমিতির সভাপতি শাহাদাত সরদারের সঙ্গে এ বিষয় জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কালকিনি পৌর মেয়র এসএম হানিফ বিষয়টি নিয়ে বলেন, ইজিবাইক ইউনিয়ন বলতে পারবে তারা কেন ভাড়া বাড়িয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা