প্রতীকী ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে এ্যাম্বুল্যান্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে আরিফুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে সিআরপির কার্যক্রম শুরু

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের গড়গাও এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আরিফুর রহমান জেলার হরিপুর উপজেলার রনহট্ট গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

পীরগঞ্জ থানার এস আই রউফ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোটর সাইকেল যোগে আরিফুর রহমান পীরগঞ্জ থেকে রাণীশংকৈল হয়ে হরিপুর যাচ্ছিলেন। এ সময় পীরগঞ্জের গড়গাও এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি এ্যাম্বুল্যান্সের সাথে ওই মোটর সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী আরিফুর রহমান গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক পালিয়ে যাওয়ায় এ্যাম্বুল্যান্সটিকে ধরা সম্ভব হয়নি। তবে নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা