সারাদেশ

আজেএফ বেস্ট অ্যাওয়ার্ড- ২০২২ পদক প্রদান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা শহর থেকে প্রকাশিত একুশ দর্পণ পত্রিকার সম্পাদক মাদারীপুর জেলার বিশিষ্ট সাংবাদিক শফিক স্বপন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ২০২২ সালের বেস্ট অ্যাওয়ার্ড পদক পেয়েছেন।

আরও পড়ুন: এমপির বাড়িতে বোমা হামলার ঘটনায় ২ জনের যা...

রোববার (২৭ মার্চ ) সন্ধ্যায় ঢাকাস্থ কেন্দ্রীয় কচি-কাচা মিলনায়তনে বাংলাদেশ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সারা বাংলাদেশের ১০ জন গ্রামীণ জনপদের সাংবাদিকদের আরজেএফ বেষ্ট অ্যাওয়ার্ড-২০২২ পদক প্রদান করেন।

রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন এর সঞ্চালনায় সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদারীপুর জেলার একমাত্র রেজিষ্ট্রেশনকৃত শিশু কিশোর ও যুব কল্যাণ সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এটিএনবাংলার মাদারীপুর জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক শফিক স্বপন কে আরজেএফ বেস্ট অ্যাওয়ার্ড প্রদান করেন সাবেক সেনা প্রধান ও সাবেক রাষ্ট্রদুত লেঃ জেনারেল ( অবঃ) এম হারুন-অর-রশিদ বীর প্রতিক।

এ সময় সারা বাংলাদেশের গ্রামীণ জনপদের ১০ জন সাংবাদিকদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা