ছবি- সংগৃহিত
সারাদেশ

অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত, গ্রেফতার ২ 

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামে ৩ মাস আগে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নাজমুল হাসান ডিপজল ও মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, গত ১৮ জানুয়ারি বিকেলে নান্দাইলের চরশ্রীরামপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এরপর এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করে।

আরও পড়ুন: সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম, সম্পাদক এমরান

দীর্ঘদিন তদন্ত ও যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাতে গাজীপুরের জৈনা বাজার থেকে নাজমুল হাসান ডিপজল ও ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া থেকে মোশারফ হোসেনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যার ঘটনার বিবরণ দেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা