সারাদেশ

বড়াইগ্রামে ডা. আইনুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: সন্ত্রাসী হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. আইনুল হকের ২০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মাদারীপুরে প্রধানমন্ত্রীর ১০ প্রকল্প বাস্তবায়নে মহিলা সমাবেশ

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামে আয়োজিত স্মরণসভায় মরহুমের বড় ছেলে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা।

আরও পড়ুন: তারা নেতার মতো কথা বলছেন

এর আগে বনপাড়া শহরের ডা. আইনুল হক চত্ত্বরে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনসহ তাঁর ম্যূরালে এবং মহিষভাঙ্গা গ্রামে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, ২০০২ সালের ২৯ মার্চ বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত ডা. আইনুল হক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আদালতে দীর্ঘ দেড় যুগ মামলা চলার পর ২০২০ সালের ২১ সেপ্টেম্বর দুই আসামীর মৃত্যুদন্ড ও অপর আসামীদের বেকসুর খালাস দেয় আদালত। পরে মামলার বাদী এ মামলায় উচ্চ আদালতে আপিল করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা