সারাদেশ

মুন্সীগঞ্জে রামপাল ডিগ্রী কলেজে নবীন বরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণে রামপাল ডিগ্রী কলেজ ছাত্রলীগ অনুষ্ঠানটি আয়োজনে। এতে সময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করে।

আরও পড়ুন: বাম ভাইদের হরতালে ট্রাফিক জ্যাম ছিল

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তৃতা রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব।

কলেজ ছাত্রলীগের সভাপতি পায়েল ফরাজীর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক মাহমুদুল হাসান লাকুমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন।

আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীন, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাচ্চু শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগে সভাপতি সুরুজ মিয়া প্রমুখ।

আরও পড়ুন: ডিইউজে সভাপতি সোহেল, সম্পাদক আকতার

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, আগামী দিনে আপনারাই দেশের নেতৃত্ব দিবেন তাই রাজনৈতিক সচেতন হওয়া জরুরি। রাজনৈতিক সচেতনতার জন্য দরকার শিক্ষিত হওয়া। শিক্ষিতরাই ভাল মন্দ বুঝতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। দেশের উন্নতি এবং উন্নয়নের জন্যে সৎ এবং সঠিক নেতৃত্ব দরকার এবং তার জন্য চাই সঠিক রাজনীতি এবং শক্তিশালী দল। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের পতাকাতলে ছাত্র রাজনীতি করার আহ্বান জানাই। এর মাধ্যমেই দেশ ও জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা