ছবি- সংগৃহিত
সারাদেশ

ডাকাত সেজে আসামি ধরলো পুলিশ

ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় ডাকাত সেজে বিপুল পরিমাণ অস্ত্রসহ এহছানুল হক রবিন ও নুরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসজ্জিত ডাকাত সদস্যদের আটক করতে দাগনভূঞা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিনকে ডাকাত সাজানো হয়। পুলিশি পরিকল্পনা মতে মোবাইলে সংযুক্ত থেকে জামাল ডাকাত দলের সঙ্গে মিশে ডাকাতির প্রস্তুতি নিতে থাকেন।

আরও পড়ুন: রমজান সামনে রেখে ৫৪০ বন্দিকে ক্ষমা

এক পর্যায়ে অন্য পুলিশ সদস্যরা রঘুনাথপুরের একটি বাগানে ডাকাত দলকে ধাওয়া করে ২জনকে আটক করে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তাদের দেখানো জায়গা থেকে বিকেলে রঘুনাথপুরে অভিযান চালিয়ে একটি বস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্র (এলজি গান), কিরিচ, শাবল, কুড়াল, ছুরি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা