সারাদেশ

তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় লাউর ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয় খেলার মাঠ এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে রাফি ভূঁইয়া নামে এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূঁইয়ার ছেলে।

আরও পড়ুন: জেলেদের নৌকায় মিললো হরিণের মাংস

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় বখাটে প্রদীপ, রাফি ও শিমুল সঙ্গে ছুরি নিয়ে ঘোরাফেরা করতো। তারা স্থানীয় এক মেয়েকে প্রায় সময় ইভটিজিং করতো।

আজ সন্ধ্যায় রাফি তাদের ওই মেয়েকে ইভটিজিং না করার অনুরোধ করেন। এ নিয়ে রাফির সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়৷ একপর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করে প্রদীপ। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যতর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা