ছবি-সংগৃহিত
সারাদেশ

৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার সমষপুর বাসস্ট্যান্ড থেকে ৩০১ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০।

সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হল- মো. শরিফুল ইসলাম শফি ও মো. রানা মোল্লা।

আরও পড়ুন: শপিংব্যাগে মিললো জীবিত নবজাতক

সোমবার বিকেলে র‌্যাব-১০ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) এর কমান্ডিং অফিসার (স্কোয়াড্রন লিডার) শাহরিয়ার ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সমষপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সম্রাট স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ৯ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ৩০১ পিস ফেন্সিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা