ছবি-সংগৃহিত
সারাদেশ

শপিংব্যাগে মিললো জীবিত নবজাতক

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলায় রেল লাইনের পাশে শপিংব্যাগে করে ফেলে যাওয়া এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।

সোমবার (২৮ মার্চ) সকালে স্থানীয় এক নারীর সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

স্থানীয়রা জানান, চুড়ামনকাটি দাসপাড়ার অঞ্জলী রানী দাস নামে এক নারী সকালে হাঁটতে গিয়ে চৌগাছা সড়কের রেল ক্রসিংয়ে একটি শপিং ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগের কাছে গেলে দেখতে পান এক নবজাতক ব্যাগের ভেতর নড়াচড়া করছে। দ্রুত বাচ্চাটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে যান তিনি। পরে খবর পেয়ে স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান রানুর সহযোগিতায় নবজাতককে হাসপাতালে ভর্তি করান।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন ফরহাদ বলেন, নবজাতকটি পুরোপুরি সুস্থ আছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা