সারাদেশ

পেট্রোলের আগুনে হোটেল ম্যানেজারের মৃত্যু

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীতে চাঁদার টাকা না দেয়ায় বখাটের ছোড়া পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া ফটিকের খেয়াঘাট সিকদার রেস্ট হাউজের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন মঙ্গলবার সাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার বাসিন্দা শাহীন গাজীর ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের দ্বিতীয় তলায় এসে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাকিব গাজী। পরে চাঁদা না দেয়ায় তার গায়ে পেট্রোল নিক্ষেপ করে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ম্যানেজার জাহাঙ্গীরের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তার গায়ের আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করা হলে দীর্ঘ পাঁচ দিন পর আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও পড়ুন : বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে আমাদের একটি টিম কাজ করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা