সারাদেশ

জেলেদের নৌকায় মিললো হরিণের মাংস

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের নীলবাড়িয়া থেকে ৮ কেজি হরিণের মাংসসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছেন বনরক্ষীরা।

সোমবার (২৮ মার্চ) দুপুরে সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা ইঞ্জিন চালিত নৌকাসহ ওই মাংস জব্দ করেন।

সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং টিম-২ এর লিডার ও শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, টিমের সদস্যরা সোমবার দুপুরে সুন্দরবনের দুবলা এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নীলবাড়িয়া খালে একটি ইঞ্জিনচালিত নৌকা দেখে সন্দেহ হয়। সন্দেহভাজন ওই ট্রলারের দিকে রওনা দিলে শিকারিরা গহীন বনে পালিয়ে যায়।

আরও পড়ুন: যশোরে উদ্ধার বনবিড়াল অবমুক্ত

পরে ওই ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ৮ কেজি মাংস জব্দ করা হয়। এছাড়া শিকারিদের নৌকায় দুই শতাধিক মাছ ধরার বড়শি এবং তাদের ব্যবহৃত বিভিন্ন মালামাল পাওয়া যায়। পরে মালামালসহ জব্দকৃত নৌকা ও মাংস দুবলা জেলে পল্লী টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা