সারাদেশ

উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সস্পন্ন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সস্পন্ন হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

আরও পড়ুন: গর্ভের সন্তানসহ বিপদমুক্ত পরীমনি

জানা গেছে, নির্বাচনে ২৮৭টি ভোটের মধ্যে ১৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকেল ৫টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহ মো. তারিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

এতে সাধারণ সদস্য পদে প্রাপ্ত ভোট ১১১ পেয়ে আফজাল হোসেন (ক্রমিক নং-০২) প্রথম, ১০৯ ভোট পেয়ে ফারুক হোসেন (ক্রমিক নং-০৬) দ্বিতীয়, ১০৫ ভোট পেয়ে বাদশা আলমগীর (ক্রমিক নং-০৭) তৃতীয় ও ১০২ ভোট পেয়ে আমিনুল ইসলাম (ক্রমিক নং-০৩) চতুর্থ নির্বাচিত হয়েছেন। এছাড়া (সংরক্ষিত মহিলা) অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিমা বেগম নির্বাচিত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি কৃষ্ণ গোপাল সরকার, শাহজাদা হক সরকার ও শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) রত্না রাণী বর্মন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাধারণ সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উলিপুর থানার এসআই মামুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স নির্বাচনে শান্তি শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: সাত দিনের রিমান্ডে মাসুম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক সরকার বলেন, যেহেতু ব্যলট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা