গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সারাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সান নিউজ ডেস্ক : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন।

আরও পড়ুন : র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গর্হিত কাজ

সোমবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সিকির বাজার এলাকায় গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)।

নিহতদের মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন : বিএনপি ইতিহাস বিকৃতির জনক

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যুরালের কাছে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মধ্যে রুদ্র ও মুরাদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন তাদের সঙ্গী নাঈম হাওলাদার। এ অবস্থায় নাঈমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

আরও পড়ুন : সাক্ষাৎকারে ‘ভয়’ পেয়ে গেছে রাশিয়া

তিনি আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা