সারাদেশ

নলছিটি পৌরসভায় ৪ কোটি টাকা লুটপাটের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌরসভায় বিভিন্ন প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত সরকারি টাকা খরচে ব্যাপক লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পৌর মেয়র মোঃ ওয়াহেদ কবির খান, সাবেক পৌর সচিব রাশেদ ইকবাল, প্রকৌশলী আবু সায়েম এবং পৌর কর্মচারী গোলাম মোস্তফা ও মিরাজুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গর্হিত কাজ

পৌরসভার ৬ জন কাউন্সিলর ও স্থানীয়রা এ অভিযোগ করেছেন। এছাড়া পৌরসভার নাগরিকদের পক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ ১২টি দপ্তরে পৌর মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

লিখিত অভিযোগে নলছিটি পৌরসভার নাগরিক সাইদুর রহমান উল্লেখ করেন, নলছিটি পৌরসভায় ২০২০-২১ অর্থ বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু নিধনে বরাদ্দ ২ লাখ ৮৮ হাজার টাকা, আইলায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ৮ লাখ ৭৫ হাজার টাকা, করোনার স্বাস্থ্য সামগ্রী বিতরণের জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা, ৯টি প্রকল্পে বিশেষ বরাদ্দের ২৫ লাখ টাকা, উন্নয়ন বাজেটের ২৭ লাখ ৩০ হাজার টাকা। পৌরসভার বিশেষ বরাদ্দ ২০ লাখ টাকা, নগর উন্নয়ন প্রকল্প থেকে ২ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলন, জলবায়ু প্রকল্পে ৫০ লাখ টাকা এবং করোনার দ্বিতীয় বরাদ্দের ১ লাখ ৭৫ হাজার টাকার নামমাত্র কাজ করে অর্থ আত্মসাত করা হয়েছে।

এছাড়া কাউন্সিলরা জানান, সাবেক মেয়রের রেখে যাওয়া ৪৩ লাখ টাকা ব্যাংক তহবিল থেকে উত্তোলন করা হলেও, তা কোন খাতে খরচ করা হয়েছে কার কোন হিসেব দেখাতে পারেনি পৌর মেয়র।

আরও পড়ুন: বিএনপি ইতিহাস বিকৃতির জনক

পৌরসভার কাউন্সিলর ও স্থানীয়রা জানান, যেসব প্রকল্পে টাকা দেয়া হয়েছে, তার কোন বাস্তব প্রতিফলন তারা দেখতে পাননি। করোনার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও ডেঙ্গু নিধনে ওষুধ বিতরণ করা হয়েছে নামমাত্র। এখানে বরাদ্দের অধিকাংশ টাকা আত্বসাত করা হয়েছে। নগর উন্নয়ন প্রকল্পে ৭টি রাস্তা নির্মাণের জন্য ২ কোটি ৭৫ লাখ উত্তোলন করা হলেও ৩টি রাস্তার মাত্র ২০ পারসেন্ট কাজ সম্পন্ন হয়েছে। বাকী ৪টি রাস্তার আদৌ কোন কাজ না করে বিল উত্তোলন করে আত্মসাত করা হয়েছে। জলবায়ু প্রকল্পে বরাদ্দ ২ কোটি টাকার অনকুলে ১৫০টি ষ্ট্রিট লাইট ও ৫০টি গভীর নলকুপ বরাদ্দ ছিলো। এখানে ৮ টি গভীর নলকুপ ও ১৫টি স্ট্রিট লাইট স্থাপন করে বরাদ্দকৃত বাকি অর্থ আত্মসাত করা হয়েছে। সব মিলিয়ে ২০২০-২১ অর্থ বছরে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ৪ কোটি টাকার কোন কাজ না করেই অর্থ আত্মসাত করা হয়েছে।

আরও পড়ুন: সাত দিনের রিমান্ডে মাসুম

অভিযোগের বিষয় জানতে চাইলে নলছিটি পৌরসভার কাউন্সলর পলাশ তালুকদার, তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ফিরোজ আলম খান, রেজাউল চৌধুরী, দিলরুবা বেগম ও শহিদুল ইসলাম টিটু বলেন, সাইদুল ইসলামের অভিযোগ সম্পূর্ণ সঠিক। ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন প্রকল্পের অনুকুলে আসা ৪ কোটি ৮ লাখ ৩৭ হাজার টাকার অধিকাংশ কাজই না করে অর্থ আত্মসাত করা হয়েছে। শুধু তাই নয় সাবেক মেয়রের রেখে যাওয়া ৪৩ লাখ টাকা উত্তোলন করেে আত্মসাত করা হয়েছে। এই টাকা কোন খাতে খরচ করা হয়েছে তার কোন হিসেব দিতে পারেনি মেয়র।

৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু বলেন, আমার ওয়ার্ডে রাস্তার কাজ না করায় আমি মেয়রকে উকিল নোটিশও করেছি।

আরও পড়ুন: র‍্যাব গণমানুষের আস্থার বাহিনী

পৌরসভার টেন্ডার কমিটির আহবায়ক ও ১নং প্যানেল মেয়র পলাশ তালুকদার বলেন, আমি টেন্ডার কমিটির আহবায়ক হওয়া সত্ত্বেও মেয়রের মেয়র টেন্ডার কমিটির সাথে কোন ধরণের আলোচনা না করেই সবগুলো টেন্ডার সম্পন্ন করেছে। আমি ব্যাংক ষ্টেটমেন্ট উত্তোলন করে দেখতে পাই, তারা কাজ না করেই বরাদ্দকৃত সকল টাকা উত্তোলন করে নিয়েছে।

অভিযোগের বিষয় জানতে চাইলে নলছিটি পৌরসভার মেয়র মোঃ ওয়াহেদ কবির খানের বক্তব্য নিতে দুই দিন ধরে পৌরসভা ও তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি বলেন, কিছু কাউন্সিলর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তাদের স্বার্থের জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তারা ভুয়া কাগজে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা