সারাদেশ

ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত

সান নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুর মৃত্যু হয়েছে, এ ঘটনায় শিশুটির মা-বাবা আহত হয়েছেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চলতি দায়িত্বে থাকা মো. কেরামত আলী।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

শনিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া ফজলিতলা এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম ফাহিমা খাতুন (৭)। তার বাবা নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার ফারুক হোসেন ও মা দিলারা বেগম।

মো. কেরামত আলী জানান, আজ (শনিবার) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের ফারুক হোসেন তার স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বনপাড়া বাইপাস এলাকার ফজলি তলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় মায়ের কোলে থাকা শিশু ফাহিয়া ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়। এ সময় বাবা ফারুক হোসেন ও মা দিলারা বেগমও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু ফাহিয়া মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপারকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা