সারাদেশ

সৈয়দপুরে সতীর্থের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আমিরুল হক, নীলফামারী: নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আরও পড়ুন: হবিগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

শুক্রবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় শহরের আতিয়ার কলোনীস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জোবাইদুর রহমান মিন্টু।

সংগঠনটির সহ-সভাপতি শরিফুল ইসলাম সাজুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আকতারুজ্জামান, সতীর্থের সম্পাদক সারোয়ার রহমান, সাবেক সম্পাদক গোলাম রুবায়েদ মিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

এর আগে বেলা সাড়ে ১১ টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে সংগঠনের সভপতি ও সৈয়দপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ নার্জিজ বানুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে মিলিত হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা