সারাদেশ

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কামরুল সিকদার বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মোতালেবের সৌদি খেজুর বাগান, বছরে বিক্রি কোটি টাকা

শুক্রবার (১১মার্চ) উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর সরকারি প্রথমিক বিদ্যালয় প্রঙ্গানে বিকাল ৩ টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান মৃধা পিকৃল, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আকবর হোসেন আকুল, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ শাহিদুর রহমান সজল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আঃ ছত্তার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ রবিন এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস শরীফ।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এস এম মহাব্বত আলী, সহসভাপতি আবদুর গফফার শেখ, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেল, মোঃ মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মঞ্জুর হোসেন তুষার, মোঃ রবিউল ইসলাম খান, মোঃ শাহ আলম, সহ দফতর সম্পাদক ওহিদুর হক উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আনিচুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আউয়াল হোসেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা